Thursday, June 18, 2026

পরিযায়ী শ্রমিকদের ফেরানোর দাবিতে বিক্ষোভ ডিওয়াইএফআই-এর

Date:

Share post:

অবিলম্বে রাজ্যের তথা মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফিরিয়ে আনতে হবে এবং সেটাও বিনা খরচে- এই দাবিতে সোমবার সকাল দশটা নাগাদ বহরমপুর প্রশাসনিক ভবনের গেটের সামনে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ দেখান মুর্শিদাবাদ জেলা ডিওয়াইএফআই-এর কর্মীরা।

তাঁদের দাবি, পরিযায়ী শ্রমিকদের দ্রুত ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি, যে সব পরিযায়ী শ্রমিক, ছাত্রছাত্রী, পুণ্যার্থীদের ফিরিয়ে আনা হচ্ছে, তাঁদের সরকারিভাবে চোদ্দোদিনের জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে। তাঁদের প্রত্যেকের টেস্টও করাতে হবে।
প্রায় ঘণ্টা খানেক বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে যায় বহরমপুর থানার পুলিশ। দাবি খতিয়ে দেখার আশ্বাসের পরে বিক্ষোভ উঠে যায়।

Related articles

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...