Monday, June 8, 2026

২৬/১১-র ধাঁচে নাশকতা চালাতে দাউদের সঙ্গে হাত মিলিয়েছে লস্কর-ই-তৈবা!

Date:

Share post:

করোনা আতঙ্কে যখন গোটা দেশ কাঁপছে, তখন নিরাপত্তার ফাঁকফোকর খুঁজে ভারতে নাশকতার ছক কষছে জঙ্গিরা। পাক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা এর জন্য সাহায্য চাইছে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের। গোয়েন্দারা এই বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই দেশের সীমান্তগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা । আসলে লস্কর-ই-তৈবা চাইছে দাউদের সঙ্গে হাত মিলিয়ে ২৬/১১-র ধাঁচে নাশকতা চালাতে।
গোয়েন্দারা জেনেছেন যে এখন পাকিস্তানেই রয়েছে দাউদ। গত রবিবারই তাঁকে ইসলামাবাদের ফার্ম হাউসে দেখা গিয়েছে। সেখানে পাক গুপ্তচর সংস্থার কয়েকজনের সঙ্গে বৈঠক করেন দাউদ। সেই বৈঠকে ছিল লস্করের বেশ কয়েকজন প্রথম সারির নেতাও।
গোয়েন্দারা আরও জানতে পেরেছেন, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই ভারতের হামলা চালানোর ছক কষে চলেছে পাক মদতপুষ্ট জঙ্গিরা।

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...