Monday, April 6, 2026

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের বৈঠক শুরু আর একটু পরেই

Date:

Share post:

আর কিছুক্ষণ পর দুপুর তিনটেয় শুরু হতে চলেছে প্রধানমন্ত্রীর সঙ্গে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের ভিডিও কনফারেন্স। লকডাউন পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হওয়ার কথা। করোনা সংকটের পরিস্থিতিতে লকডাউনের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে মুখ্যমন্ত্রীদের মতামত ও প্রস্তাব জানবেন প্রধানমন্ত্রী।

করোনা হটস্পট ও কনটেনমেন্ট জোন বাদ দিয়ে ধাপে ধাপে লকডাউন উঠিয়ে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে স্বাভাবিক করতে চায় কেন্দ্র সরকার। কিন্তু জীবিকা ও অর্থনীতিকে স্বাভাবিক করতে গিয়ে করোনা সংক্রমণ যাতে বাড়তি গতি না পায় তা নিশ্চিত করাটাও চ্যালেঞ্জ। এই পরিপ্রেক্ষিতে তৃতীয় দফা লকডাউনের শেষ পর্বে আজ ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

করোনা সংকটের আবহে মার্চের পর থেকে এটি মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর পঞ্চম ভিডিও কনফারেন্স। বৈঠকের মূল আলোচ্য ধাপে ধাপে লকডাউন তুলে অর্থনৈতিক কাজকর্ম স্বাভাবিক করা এবং একইসঙ্গে তা করতে গিয়ে সংক্রমণ যাতে আরও ছড়িয়ে না পড়ে সে সম্পর্কে সতর্ক থাকা। কেন্দ্র বা রাজ্য, কোনও সরকারই চায় না এতদিন লকডাউনের সুফল কোনও ভুল পদক্ষেপের জন্য বানচাল হোক। আবার পরিযায়ী শ্রমিকরা নিজেদের রাজ্যে ফিরে আসার পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অর্থনীতিকে স্বাভাবিক করার চেষ্টা না হলে বড় বিপদ তৈরি হবে। ফলে দুইয়ের মধ্যে ভারসাম্য রেখেই চলতে হবে সরকারকে। তবে সরকারি সূত্রে খবর, মুম্বই, দিল্লি, আমেদাবাদ, চেন্নাইয়ের মত দেশের মূল অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রগুলি করোনা সংক্রমণের হটস্পট হয়ে ওঠায় চিন্তায় প্রধানমন্ত্রীও।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...