Monday, April 6, 2026

করোনার অজুহাতে সময়ের আগেই চুক্তি বাতিল লাল-হলুদের, এআইএফএফতে ফুটবলাররা

Date:

Share post:

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে এ রাজ্যে চলছে লকডাউন । আজ সোমবার ৪৮ দিনে পড়ল লকডাউন । এর জেরে গোটা রাজ্যে সব খেলা বন্ধ আছে । এবার জরুরী অবস্থা ঘোষণার মধ্য দিয়ে সময়ের আগেই খেলোয়াড়দের সঙ্গে চুক্তি বাতিল করল লাল-হলুদের বিনিয়োগকারী কোয়েস কর্প। সময়ের আগেই করোনার জেরে ‘ফোর্স ম্যাজুর’ শব্দ ব্যবহার করে খেলোয়াড়দের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানিয়েছে তারা।
এরপরই খেলোয়াড়দের আবেদনের ভিত্তিতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে অভিযোগ জানিয়েছে দ্যা ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনস অফ ইন্ডিয়া।
এমনকি আই লিগের বাকি ম্যাচ না খেলার জন্য বেতন না দেওয়া সম্ভব নয় বলে ফুটবলারদের জানিয়েছে ইস্টবেঙ্গল।
এফপিএআই-এর এক আধিকারিক বলেছেন, “ আমাদের কাছে ইতিমধ্যেই প্রায় ১২ জন অভিযোগ করেছেন। আমরা তাঁদের চুক্তিগুলি খতিয়ে দেখছি।
যদিও এফপিএআই ফুটবলারদের সমর্থন টুইটার হ্যান্ডেলে লিখেছে, “মহামারীর কারণ দেখিয়ে কোনও ক্লাব এভাবে খেলোয়াড়দের সঙ্গে অসময়ে চুক্তি শেষ করে দিতে পারে না। এই বিষয়টিতে পারস্পরিক সম্মতি থাকতে হবে এবং খেলোয়াড়দেরও এই বিষয়ে একমত হতে হবে”।
ইস্টবেঙ্গল ক্লাব জানিয়েছে, স্পনসর কোয়েসের সিদ্ধান্ত মেনেই তাঁদের এভাবে চুক্তি শেষ করে দিতে হয়েছে। চুক্তি অনুযায়ী চলতি মরশুমের শেষ পর্যন্ত ফুটবলারদের বেতন দেওয়ার দায় কোয়েসের। ইস্টবেঙ্গল কর্তাদের দাবি, কোয়েসের সঙ্গে মে মাসের শেষ পর্যন্ত চুক্তি আছে তাঁদের। যদিও কোয়েস কর্তারা তাঁর আগেই দায় ঝেড়ে ফেলতে চাইছে।
কোয়েস এর সিইও সঞ্জিত সেন ইতিমধ্যেই চিঠি দিয়ে ইস্টবেঙ্গল কে জানিয়েছেন, ফুটবলারদের মে মাসের বেতন তারা দেবে না। এপ্রিলেই শেষ। এই ঘোষণার পরেই ক্ষোভে ফেটে পড়েন ফুটবলাররা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...