Tuesday, March 31, 2026

করোনার জেরে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে ইকুয়েডরের গোটা উপজাতি!

Date:

Share post:

পরীক্ষা নেই। নেই চিকিৎসা ব্যবস্থাও। ভয়াবহ অবস্থায় দিন কাটাচ্ছে ইকুয়েডরের গোটা উপজাতি। এদিকে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। সারা বিশ্বের মতো কোভিড -১৯ এর দাপটে জেরবার ইকুয়েডর। এবার সেই দেশের সিয়েকোপাই উপজাতির আশঙ্কা সংক্রমণের জেরে বিলুপ্ত হয়ে যেতে পারে তারা।

বিপন্ন এই গোষ্ঠীর মধ্যে ৭৫০ জন মানুষ রয়েছেন।ইকুয়েডর-পেরু বর্ডারে একসঙ্গে থাকেন তাঁরা। তাঁদের মধ্যে ১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ জনের। আতঙ্কিত হয়ে অ্যামাজনের গভীরে ইকুয়েডরের অন্যতম বৃহত্তম জলাভূমি লেগার্টোকোচায় আশ্রয় নিয়েছেন সিয়েকোপাইদের কয়েকজন।

গত মাসে সেখানে প্রথম মৃত্যু ঘটে একজন প্রবীণের।সিয়েকোপাই উপজাতির অভিযোগ, করোনা সংক্রমণের কথা প্রশাসনকে জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁদের দাবি, স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র থেকে জানানো হয়েছে, তাঁদের সাধারণ জ্বর হয়েছে। কোভিড হয়নি। এই অবস্থায় তাঁদের আশঙ্কা, মহামারির জেরে গোষ্ঠী বিলুপ্ত হয়ে যেতে পারে।

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...