Monday, April 6, 2026

একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে পড়ুয়ারা: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

Date:

Share post:

একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে পড়ুয়ারা। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সোমবার সংসদের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর নির্দেশ অনুসারে চলতি শিক্ষাবর্ষে পড়ুয়াদের একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করানো হচ্ছে। সভাপতি মহুয়া দাসের সই করা ওই বিজ্ঞপ্তিতে বিদ্যালয়ের প্রধানদের আরও বলা হয়েছে, একাদশ শ্রেণীর যে পরীক্ষা হয়ে গিয়েছে তার নম্বর ২২ জুনের মধ্যে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে পাঠাতে হবে। আঞ্চলিক কার্যালয় পোস্টের মাধ্যমে পাঠানো যাবে। অথবা wbhsexam@gmail.com এই ঠিকানায় ইমেলের মাধ্যমেও পাঠানো যাবে। সংসদ জানিয়েছে, যে উত্তরপত্র বিদ্যালয়গুলিকে দেওয়া হয়েছে আপাতত তা বিদ্যালয়ে রাখা থাকবে। পরে নির্দেশিকা জারি করে তা নেওয়া হবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...