Wednesday, April 8, 2026

টিকিয়াপাড়ার ছায়া বারুইপুরে! লকডাউন বিধি রক্ষা করতে গেলে পুলিশের উপর হামলা

Date:

Share post:

হাওড়ার টিকিয়াপাড়ার পর এবার দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর। কর্তব্য পালনে গেলে বাধার সৃষ্টি-আক্রমণ। রাজ্যে ফের পুলিশের উপর হামলা। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। আজ, মঙ্গলবার বারুইপুর থানা এলাকার ক্ষিরিশতলায় কোয়ারেন্টাইন সেন্টারের বাইরে টহল দেওয়ার সময় আক্রান্ত হল পুলিশ।

অভিযোগ, ভাঙচুর করা হয়েছে পুলিশের একাধিক গাড়িও। এই ঘটনায় কমপক্ষে ৫ জন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশের উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।

ঘটনার সূত্রপাত গতকাল সোমবার রাতে। এলাকায় দু’জনের করোনা উপসর্গের খবর মেলে। তৎপর হয়ে ওঠে পুলিশ। বাড়তে থাকে নজরদারি। লকডাউন ভঙ্গ করে একটি চায়ের দোকানে আড্ডা দেখে পুলিশ তা তুলে দেয়। এরপর আজ, মঙ্গলবার সকালে ওই এলাকার একটি কোয়ারেন্টাইন সেন্টারের বাইরে টহলরত পুলিশের উপর হামলা চালায় এলাকার বেশকিছু মানুষ। পুলিশের অভিযোগ লকডাউন বিধি রক্ষা করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয় তাদের। এরপর কড়া পদক্ষেপ নিতে গেলে পাল্টা আক্রমণ করে এলাকাবাসীদের একাংশ। পুলিশকে লক্ষ্য করে মুড়ি-মুড়কির মতো ইট-পাথর ছুড়তে থাকে তারা। ইটের আঘাতে একদিক পুলিশ কর্মী আহত হয়।

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে পুলিশ-সহ বিভিন্ন মহলে। করোনা যুদ্ধে পরিবার-পরিজন ছেড়ে যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে বুক চিতিয়ে সামনে থেকে লড়াই করছে, তাঁদের উপর বারবার হামলার ঘটনা। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

এরপর বারুইপুরের এসডিপিও অভিক মজুমদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। নামানো হয় ব়্যাফ. তল্লাশি চালিয়ে আটক করা হয় ঘটনায় জড়িত অভিযুক্তদের।

Related articles

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...