Wednesday, March 25, 2026

ভারতের সামনে বড় সুযোগ! চিন থেকে উৎপাদন সরিয়ে এদেশে আনতে চায় অ্যাপেল

Date:

Share post:

চিনের উহান ছিল মারণ করোনাভাইরাসের উৎপত্তিস্থল। চিনের সেই ভাইরাস আজ বিশ্বমহামারি ছড়িয়েছে। আর সেজন্য বহু শিল্পসংস্থাই এখন চিন থেকে সরে যেতে চাইছে। এদের মধ্যে রয়েছে আন্তর্জাতিক টেক জায়ান্ট অ্যাপেল। এই সংস্থাটি এখন তাদের এক-পঞ্চমাংশ উৎপাদন চিন থেকে সরিয়ে ভারতে আনার পরিকল্পনা করেছে। বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই বিষয়ে অ্যাপেলের সিনিয়র এক্সিকিউটিভ এবং ভারত সরকারের উচ্চপদস্থ অফিসারদের মধ্যে গত কয়েকদিন আলোচনাও হয়েছে। বিশ্ববাণিজ্যে চিনের সর্বনাশ যাতে ভারতের পৌষমাস হয়ে ওঠে এজন্য কেন্দ্রের মোদি সরকারও চেষ্টার কসুর করছে না।

আইফোন নির্মাতা সংস্থাটি বর্তমানে এর স্থানীয় উৎপাদন বাড়িয়ে আয় করতে চাইছে। আর সেই জন্য অ্যাপেল চিনের বিকল্প হিসেবে উৎপাদনের স্থান খুঁজছে। কারণ অ্যাপেল চাইছে স্থানীয় স্তরে আয় আগামী পাঁচ বছরে ৪০ বিলিয়ন ডলার করতে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে একথা জানা গিয়েছে। করোনা সংকটের কারণে এখন বহু সংস্থাই চিন ছাড়তে আগ্রহী । আর তার ফলেই আশা বাড়ছে ভারতের। যেসব সংস্থাগুলি চিন ছেড়ে আসতে আগ্রহী তাদের জন্য জমি জোগাড়ের ব্যবস্থা করতে নেমে পড়েছে ভারত। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই গুজরাট, অন্ধ্র, তামিলনাড়ু, কর্নাটকে শিল্পের জমি নির্দিষ্ট করার কাজ চালাচ্ছে। সেই জমির পরিমাণ লুক্সেমবার্গের আয়তনের দ্বিগুণ বলে জানা গিয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তথ্যে প্রকাশ, এজন্য গোটা দেশে ৪,৬১,৫৮৯ হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে। অ্যাপেলের প্রকল্প বাস্তবায়িত হলে তা নিশ্চিতভাবেই ভারতের জন্য বিরাট সুখবর।

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...