Monday, February 23, 2026

আত্মনির্ভর ভারত গড়ার সংকল্প, মোদির ভাষণে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা

Date:

Share post:

করোনা সংকটের পরিস্থিতিতে দেশকে আত্মনির্ভরতার লক্ষ্যে উদ্বুদ্ধ করে দেশের সর্বস্তরের মানুষের জন্য ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে চতুর্থ দফার লকডাউনের সিদ্ধান্ত জানিয়ে মোদি বলেন, এই কঠিন সময়ে দেশের প্রান্তিক মানুষ, সংগঠিত-অসংগঠিত শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, উদ্যোগপতি, কুটির শিল্প, ক্ষুদ্র-মাঝারি শিল্পকে আর্থিক সাহায্য দিতে ভারতের জিডিপির ১০ শতাংশ খরচ করা হবে। মোদির কথায়, সমাজের সর্বস্তরের মানুষকে সহায়তার লক্ষ্যে ২০২০ সালে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করছি। দেশের অর্থমন্ত্রী ধাপে ধাপে প্যাকেজের বিস্তারিত জানাবেন। আর্থিক প্যাকেজ ঘোষণার পাশাপাশি করোনা মোকাবিলায় চতুর্থ দফার লকডাউনের কথাও জানিয়ে দেন প্রধানমন্ত্রী, যার বিস্তারিত ১৮ মে-র মধ্যেই ঘোষণা করা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এদিনের ভাষণের সিংহভাগ জুড়েই ছিল আত্মনির্ভর ভারত অভিযানের সংকল্প। পরিবর্তিত পরিস্থিতিতে করোনা দুর্যোগের আবহ দেশের মানুষের সামনে নতুন সুযোগ তৈরি করেছে কীভাবে তার ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী। বলেন, এই করোনা সংকটের মুহূর্তে আমরা বুঝেছি স্থানীয় বাজার, স্থানীয় পণ্য ও স্থানীয় উৎপাদকদের অপরিহার্যতা ও গুরুত্ব। আঞ্চলিক উৎপাদনকেই বিশ্বমানের করতে হবে। করোনা সংকট যখন শুরু হয় তখন ভারতে একটিও পিপিই তৈরি হত না, আর আজ ভারতে রোজ ২ লক্ষ পিপিই তৈরি হচ্ছে। গ্লোবাল সাপ্লাই চেনে ভারতের যে ভূমিকা রয়েছে তার সুযোগ নিয়ে দক্ষতা ও গুণমান বজায় রেখে লোকালকে ভোকাল করতে হবে। প্রধানমন্ত্রীর মন্তব্য, ভারতের সংস্কৃতি ও সংস্কার সেই আত্মনির্ভরতার কথা বলে যা আত্মকেন্দ্রিক নয় বরং বিশ্বকল্যাণের লক্ষ্যে কাজ করে।

 

spot_img

Related articles

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...

চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং, সুপার আটের প্রথম ম্যাচে হেরে চাপে ভারত

  টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) সুপার এইটের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার টিম...

নিজে হাতে খুন করেও অনুশোচনা নেই ব্রিজভূষণের! ধর্ষক-খুনিদের আশ্রয়দাতা মোদিকে প্রশ্ন তৃণমূলের

একসময় দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদরা ধর্ষক বলে আঙুল তুলেছিলেন তার দিকে। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে...