Wednesday, April 1, 2026

২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ বিশদে আজ বিকেলেই জানাবেন অর্থমন্ত্রী নির্মলা

Date:

Share post:

করোনা সংকটের পরিস্থিতিতে মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে আত্মনির্ভর ভারত অভিযানের লক্ষ্যে ২০ লক্ষ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আর্থিক প্যাকেজ ভারতের জিডিপির ১০ শতাংশ। আজ বুধবার বিকেল চারটেয় এই প্যাকেজ সম্পর্কে দেশবাসীকে বিস্তারিত জানাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশের প্রান্তিক মানুষ, শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, উদ্যোগপতি, ক্ষুদ্র-মাঝারি শিল্প সহ সমাজের সর্বস্তরের মানুষকে সুবিধা পৌঁছে দিতে আর্থিক সহায়তা দেবে কেন্দ্র সরকার। এই আর্থিক প্যাকেজ আত্মনির্ভর ভারতকে সামনের দিকে এগিয়ে দেবে। ২০২০ সালে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ আত্মনির্ভর ভারত অভিযানকে নতুন গতি দেবে। প্রসঙ্গত, এই প্যাকেজের মধ্যেই ধরা রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের সহায়তা ও করোনা পরিস্থিতিতে পূর্বঘোষিত ১.৭৪ লক্ষ কোটির আর্থিক প্যাকেজও।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...