Tuesday, June 23, 2026

করোনা আক্রান্ত রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ

Date:

Share post:

করোনায় আক্রান্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। দিনকয়েক ধরে অসুস্থ ছিলেন তিনি। মঙ্গলবার কোভিড -১৯ রিপোর্ট আসে পজিটিভ। একই সঙ্গে করোনা আক্রান্ত তাঁর স্ত্রীও। দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন।

রাশিয়ায় লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা রাশিয়ায় করোনা আক্রান্ত ২ লক্ষ ৩২ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ২,১১৬ জনের। এর আগে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন সহ তাঁর মন্ত্রিসভার চার সদস্য করোনায় আক্রান্ত হন। এরপরই প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সাময়িক ভাবে সরে দাঁড়ান মিশুস্তিন।

বহু বছর ধরে ভ্লাদিমির পুতিনের সঙ্গে কাজ করছেন দিমিত্রি পেসকভ। রিপোর্ট পজিটিভ আসার পরই হাসপাতালে ভর্তি হন দিমিত্রি। তবে দিমিত্রি করোনা আক্রান্ত হলেও পুতিনের সংক্রমণে সম্ভাবনা নেই। রুশ সংবাদ সংস্থাকে পেশকভ জানিয়েছেন, “প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর শেষ বার দেখা হয়েছিলএক মাসেরও আগে।” ১২ দিন আগে শেষবার দিমিত্রিকে প্রকাশ্যে দেখা গিয়েছিল। রাশিয়ায় সংক্রমণ শুরু হওয়ার কিছু দিন পর থেকেই মস্কোর বাইরে একটি বাসভবনে রয়েছেন রুশ প্রেসিডেন্ট।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...