Saturday, April 4, 2026

করোনা রোধ: বিশ্ব বাজারে রেমডেসিভির পৌঁছে দেবে ভারতীয় সংস্থা

Date:

Share post:

কবে মিলবে করোনার প্রতিষেধক? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। আপাতত সামাজিক দূরত্ব বজায় রাখা ছাড়া অন্য কোন উপায় দেখতে পাচ্ছেন না বিজ্ঞানীরা। তবে এই পরিস্থিতিতে মার্কিন বিজ্ঞানীরা সওয়াল করছেন রেমডেসিভির ড্রাগ নিয়ে। তাঁদের দাবি, এই ড্রাগটি করোনা আক্রান্তের শরীরে অন্যান্য ওষুধের তুলনায় ৩০ শতাংশ বেশি কার্যকরী। মঙ্গলবার এই রেমডেসিভির বিশ্বের বাজারে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিল এক ভারতীয় সংস্থা।

জুবিল্যান্ট লাইফ সাইন্স নামক সংস্থাটি রেমডিসিভিরের উৎপাদক গিলিয়েড সাইন্স ইনক নামক সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। চুক্তি অনুযায়ী, ভারত-সহ বিশ্বের ১২৭টি দেশে এই ওষুধ পৌঁছে দেবে এই সংস্থাটি। জুবিল্যান্ট লাইফ সাইন্সের দুই কর্ণধার শ্যাম ভারতী ও হরি ভারতী সংবাদমাধ্যমকে বলেন, ” আপাতত রেমডেসিভিরের ক্লিনিক্যাল ট্রায়ালের দিকে নজর দিচ্ছি। কীভাবে সরকারি ছাড়পত্র পাওয়ার চেষ্টা করছি। ভারতের বাজারে এই ওষুধ পাওয়া যাবে।”

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...