Thursday, June 25, 2026

করোনা রোগীর মৃত্যুর পর ময়নাতদন্ত করবে গুজরাত

Date:

Share post:

করোনা সংক্রমণে মৃত্যুর পরে তা কাজে লাগিয়ে প্যাথলজি এবং রোগের অগ্রগতি নিয়ে গবেষণা শুরু হতে পারে। ভারতের প্রথম রাজ্য হিসাবে এই কাজ শুরু করতে চলেছে গুজরাত সরকার। ইতিমধ্যে রাজ্যের উপমুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল এর নেতৃত্বে রাজ্য গবেষণা কমিটির প্রটোকল, স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি, সতর্কতামূলক ব্যবস্থা সহ একাধিক বিষয়ের একটি রিপোর্ট অভিজ্ঞ চিকিৎসকদের পাঠানো হয়েছে। আমদাবাদের বি জে মেডিক্যাল কলেজের চিকিৎসকদের কাছে এই রিপোর্ট পাঠানো হয়েছে।

বি জে মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের প্রধান ডা: হংসা গোস্বামী জানিয়েছেন, করোনা সংক্রমণ ব্যক্তির মৃত্যুতে ময়নাতদন্ত করতে এসওপি প্রস্তুত করতে বলা হয়েছে। সাধারণত, মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগ পুলিশকে আইনি সহায়তা করতে ময়নাতদন্ত করে। কোনও নির্দিষ্ট রোগের পর্যালোচনা করতেও প্যাথলজি পড়ুয়ারা ময়নাতদন্ত করে। তাকে প্যাথলজিক্যাল বা ক্লিনিক্যাল এট্রোফি বলা হয়। তবে করোনা সংক্রমণের মৃত্যুর ক্ষেত্রে সংশ্লিষ্ট পাথলজিস্টদের প্রাণের ঝুঁকি রয়েছে। এদিকে রাজ্যে যায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শুধু মে মাসের প্রথম সপ্তাহে মৃত্যু হয়েছে ২১১ জনের।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...