Friday, June 26, 2026

সেনাবাহিনীতে যোগ দিতে চান! চালু হচ্ছে, ‘টুর অফ ডিউটি’ নামে ইন্টার্নশিপ

Date:

Share post:

এবার সহজেই আপনিও যোগ দিতে পারেন সেনাবাহিনীতে। ভারতীয় সেনাবাহিনীর তরফে দেশের যুবসমাজের কাছে এমনই এক বার্তা দেওয়া হচ্ছে।

এক বিজ্ঞপ্তি প্রকাশ করে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ৩ বছরের জন্য সেনাবাহিনীতে ইন্টার্নশিপ চালু করা হচ্ছে। যার নাম দেওয়া হয়েছে ‘টুর অফ ডিউটি’। যুব সম্প্রদায়ের যে কেউ আবেদন করতে পারবেন। অফিসার বা সৈনিক, দু’বিভাগে আবেদন করা যাবে৷
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাঁরা দেশকে সেবা করার জন্য অল্পদিনের জন্য ভারতীয় সেনা হিসেবে কাজ করতে চান, সেনা হিসেবে কাজ করার ‘থ্রিল’ ও ‘অ্যাডভেঞ্চার’কে উপলব্ধি করতে চান অথচ স্থায়ী হিসেবে এই পেশায় যুক্ত হতে চান না, তাঁদের জন্যই এই ‘টুর অফ ডিউটি’।

এখানেই শেষ নয়, এই ৩ বছর কাজ করলে যে আয় হবে তাও ট্যাক্স-ফ্রি হবে। পাশাপাশি, পাবলিক সেক্টরে কাজ পাওয়ার ক্ষেত্রেও মিলবে অগ্রাধিকার।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...