Monday, April 6, 2026

প্রায় তিনগুণ ভাড়া বাড়িয়ে সোমবার থেকে পথে নামছে বাস-মিনিবাস

Date:

Share post:

লকডাউনের মধ্যেই বাস চলছে রাজ্য জুড়ে। এমনকী রেড জোনেও কিছু কিছু জায়গা বাদ দিয়ে বাস চালানোর অনুমতি দিয়েছে সরকার। কিন্তু সেক্ষেত্রে বাসে কুড়িজন এবং মিনিবাসে 8 জন যাত্রী নেওয়া যাবে। এই পরিস্থিতিতে ভাড়ার পুনর্বিন্যাসের দাবি করেন বাস মালিকরা। সেই মতো সিদ্ধান্ত হয় প্রায় তিন থেকে সাড়ে তিন গুণ ভাড়া বাড়িয়ে আগামী সপ্তাহের প্রথমদিন থেকে পথে নামবে বেসরকারি বাস। একনজরে দেখে নেওয়া যাক কী হতে চলেছে নতুন বাস ভাড়া:

• বাসের ক্ষেত্রে প্রথম ৪ কিলোমিটারে ২০ টাকা ভাড়া

• তারপর প্রতি ৪ কিলোমিটারে ৫ টাকা

• মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া হবে ৩০ টাকা

• একই রুটের বাস আলাদা ভাড়া নিতে পারবে না

• সকাল ৭টা থেকে রাত ৭ টা পর্যন্ত বাস চলবে

কলকাতায় বাস ও মিনিবাস মিলিয়ে প্রায় ৪,৮০০ গাড়ি পথে নামবে। মিনিবাস 8 এবং বড় বাস ২০ জন যাত্রী নিয়ে যাতায়াত করতে পারবে। লকডাউন বিধি মেনেই চলবে বাস। বুধবার থেকে ১৫টি রুটে সরকারি বাস চলাচল শুরু করেছে।
সারা দিনে এক তৃতীয়াংশ যাত্রী বাসে উঠবেন। সেই বিষয়টি মাথায় রেখেই ভাড়া ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন বাস মালিকরা। বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধি হচ্ছে ৩ গুণ, মিনিবাসের ক্ষেত্রে বৃদ্ধির হার ৩.৫গুণ। পরবর্তী ধাপগুলিতেও ওই একই হারে ভাড়া বৃদ্ধি হবে। রাজ্য সরকারের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বাস সংগঠনগুলি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...