Sunday, May 24, 2026

ট্রেনে নূন্যতম খাবার জলটুকু নেই! দুর্গাপুর-আসানসোলে পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ

Date:

Share post:

লকডাউন পর্বের মধ্যেই ভিন রাজ্যে কাজ করা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য কেন্দ্র-রাজ্য সমন্বয়ের মধ্য দিয়ে চালু হয়েছে “শ্রমিক স্পেশ্যাল” ট্রেন। এই ট্রেনে শ্রমিকরা ঘরে ফিরতে পারছেন বটে, তবে তাঁদের কয়েক ঘন্টার যাত্রাপথের দুরবস্থা বড়ই করুণ।

খাবার তো দূরের কথা, গলা শুকিয়ে কাঠ। কিন্তু নূন্যতম পানীয় জলের ব্যবস্থা নেই। এমনই অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা। এদিন দুর্গাপুর-আসানসোল স্টেশনে ব্যাপক বিক্ষোভ দেখালেন তাঁরা।

পরিযায়ীদের ঘরে ফেরানোর জন্য গত মঙ্গলবার বেঙ্গালুরু থেকে শ্রমিক ও চিকিৎসা করাতে গিয়ে আটকে পড়া এ রাজ্যের মানুষদের নিয়ে রওনা দেয় বিশেষ ট্রেন। আজ, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ট্রেনটি দুর্গাপুর স্টেশনে পৌঁছয়। সেখানে ইঞ্জিন পরিবর্তনের জন্য ট্রেনটি স্টেশনে থামতেই প্ল্যাটফর্মে নেমে পড়েন যাত্রীরা। রেলকর্মী ও আধিকারিকদের ঘিরে প্রবল বিক্ষোভ শুরু করেন তাঁরা। তাঁদের অভিযোগ, ট্রেন খাবার তো দূরের কথা গলা ভেজানোর জন্য প্রয়োজনীয় জলটুকুও নেই। এই গরমে বাচ্চাদের পর্যন্ত জন খাওয়ানো যাচ্ছে না। অনেকেই ঠিক মতো জল না পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। নূন্যতম পরিষেবা নেই, অথচ ৯৬০ টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে!

দুর্গাপুরের মতো একই ছবি ধরা পড়ে আসানসোল স্টেশনেও। একই কারণে যাত্রী বিক্ষোভের মুখে পড়তে হয় রেল ও জেলা প্রশাসনকে। সব মিলিয়ে পরিযায়ীদের ঘরে ফেরাতে স্পেশাল ট্রেন চললেও, রেলের ভূমিকা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন উঠে গেল।

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...