Tuesday, March 17, 2026

লকডাউনে শুনশান রসিকবিল, মাথায় হাত ব্যবসায়ীদের

Date:

Share post:

লকডাউনের তৃতীয় পর্যায়ে শেষ হওয়ার মুখে। চতুর্থ পর্যায়ে চলবে লকডাউন, ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আর তার জেরেই চরম আর্থিক সংকটে পড়েছে পর্যটন শিল্প। কোচবিহারের অন্যতম পর্যটন কেন্দ্র তুফানগঞ্জের রসিকবিল। যেকোনও পর্যটন কেন্দ্রের মতোই রসিকবিলকে ঘিরে গড়ে উঠেছে ব্যবসা। কিন্তু বর্তমানে বন্ধ এই পর্যটনস্থল। ফলে রসিকবিল লাগোয়া সমস্ত হোটেল ও খাবারের দোকানেও ঝাঁপ পড়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, লকডাউন ঘোষণার আগে থেকেই রসিকবিল বন্ধ করে দেওয়া হয়েছে। ঘুরতে আসছেন না পর্যটকরা।

প্রতিদিন চিতাবাঘ, হরিণ, ময়ূর ও নানা পাখি দেখতে ভিড় করতেন রাজ্যের এমনকী ভিন রাজ্যের বাসিন্দারা। রসিকবিল সংলগ্ন স্থানীয় বাসিন্দারা কেউ ঝালমুড়ি, চা ও পান বিক্রি করে আর কেউ আবার রেস্তোরাঁ চালিয়ে সংসার চালাতেন। এক কথায় এই পর্যটন কেন্দ্রের উপরেই নির্ভর করত তাঁদের উপার্জন। কিন্তু সরকারি নির্দেশে প্রায় দু মাস ধরে বন্ধ রসিকবিল। চরম আর্থিক সংকটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতিতে সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁরা।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...