Monday, June 22, 2026

করোনা মোকাবিলায় অভিনব ঘোষণা নাগাল্যান্ড সরকারের

Date:

Share post:

এই রাজ্যের করোনা- স্ট্যাটাস এখনও ‘শূন্য’৷ একজনও করোনা- আক্রান্ত নেই৷

সেটাই ধরে রাখতে নজিরবিহীন ঘোষণা করেছে নাগাল্যান্ড সরকার৷ করোনা মোকাবিলায় অভিনব উদ্যোগ৷
করোনাভাইরাস থেকে রাজ্যবাসীকে রক্ষা করতে পুরস্কার ঘোষণা করল নাগাল্যান্ড সরকার৷ গোটা দেশ যখন করোনা নিয়ে নাজেহাল, সেই সময় নাগাল্যান্ডে করোনার স্ট্যাটাস জিরো ৷ রাজ্যের এই স্ট্যাটাস বজায় রাখতেই এই অভিনব উদ্যোগ৷
নাগাল্যান্ড সরকার জানিয়েছে, রাজ্যের বাইরে থাকা নাগাল্যান্ডের মানুষদের সরকার জানিয়ে দিল, নিজের ঘরে তথা নিজের রাজ্যে না ফিরলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে৷

স্পেশাল ট্রেন চালিয়ে দেশের বিভিন্ন স্থানে আটকে থাকা মানুষদের নিজ নিজ রাজ্যে ফিরিয়ে নিয়ে যেতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার ৷ ফিরে আসা মানুষদের সঙ্গে যদি করোনা ভাইরাসের অনুপ্রবেশ ঘটে রাজ্যে, তা নিয়েই দুশ্চিন্তায় রয়েছে নাগাল্যান্ড সরকার ৷ তাই আগেভাগে সিদ্ধান্ত নিয়ে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা করেছে নাগাল্যান্ড রাজ্য সরকার ৷

Related articles

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...