Saturday, April 4, 2026

বিশিষ্ট সাহিত্যিক আনিসুজ্জামানের জীবনাবসান, দুই বাংলার সাহিত্য জগতে শোকের ছায়া

Date:

Share post:

জাতীয় অধ্যাপক, বাংলা একাডেমির সভাপতি এবং বিশিষ্ট সাহিত্যিক আনিসুজ্জামানের জীবনাবসান হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তিনি প্রয়াত হন৷ হৃদরোগ, কিডনি ও ফুসফুসে জটিলতা, পারকিনসন্স ডিজিজ এবং প্রোস্টেটের সমস্যার পাশাপাশি শেষ দিকে রক্তেও ইনফেকশন দেখা দিয়েছিল ৮৩ বছর বয়সের অধ্যাপক আনিসুজ্জামানের৷ তাঁর মৃত্যুতে দুই বাংলার সাহিত্য জগতে শোকের ছায়া নেমে এসেছে।

প্রয়াত সাহিত্যিকের পুত্র আনন্দ জামান জানিয়েছেন, “ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ৪টা ৫৫ মিনিটে বাবার মৃত্যু হয়েছে।” পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গত ২৭ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে রাজধানীর ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

অবিভক্ত ভারতের ২৪ পরগনা জেলার বসিরহাটে ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি আনিসুজ্জামানের জন্ম৷ আমৃত্যু তিনি বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন৷ বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে তাঁর একাধিক গুরুত্বপূর্ণ গবেষণাগ্রন্থ রয়েছে।

Related articles

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...