Tuesday, June 23, 2026

জোড়া ট্যুইট নিয়ে সাত সকালেই ফের আসরে জগদীপ ধনখড়

Date:

Share post:

ফের সাতসকালেই রাজ্যপালের জোড়া ট্যুইট৷

কেন্দ্রের আর্থিক প্যাকেজ নিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনার জবাব দেওয়ার দায়িত্ব নিয়ে
মাঠে নেমেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

বৃহস্পতিবারও বাংলাতেই ট্যুইট করেছেন তিনি৷ আর্থিক প্যাকেজ নিয়ে মুখ্যমন্ত্রীর নেতিবাচক অবস্থানকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন৷ একই সঙ্গে মন্তব্য করেছেন, মুখ্যমন্ত্রীর এই নেতিবাচক অবস্থান পশ্চিমবঙ্গের পক্ষে ভালো নয়৷

রাজ্যপাল লিখেছেন, “দূরদৃষ্টিসম্পন্ন যুগান্তকারী প্যাকেজ অর্থনীতি এবং ছোট ব্যবসার জন্য দারুন হিতকারী। কোভিড-19 এর সুড়ঙ্গপথ পেরিয়ে আশার আলোকরশ্মির বন্যা দেখা যাবে৷ MamataOfficial #TroikaMAP নেতিবাচক অবস্থান দুঃখজনক – পশ্চিমবঙ্গের পক্ষে ভালো নয়৷ চক্রান্তকারী #TroikaMAP নিষ্ক্রিয় হোক – নজর নিবদ্ধ থাক স্বাস্থ্য/পিডিএস এবং পরিযায়ীদের সমস্যার ওপর।”

প্রসঙ্গত, বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী নবান্নে বসে অভিযোগ করেন “এটা একটা অশ্ব ডিম্ব,বিগ জিরো।”

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...