Friday, June 26, 2026

গণপরিবহণ চালু হোক চাইছেন দিল্লিবাসী, জানালেন কেজরি

Date:

Share post:

চতুর্থ দফায় লকডাউনে দিল্লিবাসী চাইছেন গণপরিবহণ পরিষেবা চালু হয়ে যাক। একথা জানিয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷

গত সোমবার থেকে দিল্লির মানুষ, কী কী বিষয়ে ছাড় চান, তা জানতে দিল্লির ‘মানুষের কাছে আবেদন করেছিলেন কেজরি। সেই আবেদনে অসংখ্য মানুষ সাড়াও দিয়েছেন।দিল্লিবাসীর উদ্দেশে এক ভাষণে কেজরি জানিয়েছেন, মানুষের থেকে পাঁচ লক্ষ জবাব পেয়েছেন তাঁরা। জনতার দাবি, বাস পরিষেবা চালু করা হোক। নয়াদিল্লির মধ্যেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য বাস পরিষেবা চালু করার দাবি করেছেন সাধারণ মানুষ। তবে তা হোক শারীরিক দূরত্ব বিধি মেনেই৷ কেজরি বলেছেন,
স্কুল, কলেজ, স্পা, শপিং মল, সুইমিং পুল ইত্যাদি এখনও কিছুদিন বন্ধ রাখার মত দিয়েছেন দিল্লির মানুষ৷ কেউ যদি মাস্ক ছাড়া রাস্তায় বেরোন কিংবা সুরক্ষাবিধি না মানেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া জরিমানা নেওয়ার কথাও বলেছেন মানুষই। কেজরিওয়াল বলেন, “আমরা প্রচুর মতামত পেয়েছি আমজনতার কাছ থেকে। মার্কেট অ্যাসোসিয়েশনের মালিকরাও তাদের মতামত জানিয়েছেন। তারা বলেছেন, জোড়বিজোড়ের ভিত্তিতে দোকানপাট খোলা হলে ভালো হয়।” আমজনতার মতামতের উপর ভিত্তি করে কী কী বিষয়ে ছাড় দেওয়া যায়, সে সংক্রান্ত তালিকা কেন্দ্রের কাছে পাঠানো হবে। কেজরি এটাও বলেছেন, কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে রাজ্যগুলি স্বাধীন ভাবে সিদ্ধান্ত এখনই নিতে পারবে না। ফলে কেন্দ্র যা বলবে, সেই অনুযায়ী এখন রাজ্যগুলিকে চলতে হবে।

Related articles

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...