Wednesday, June 24, 2026

এক লাফে ‘গ্রিন জোন’ হতে চলেছে বেলগাছিয়া বস্তি এলাকা

Date:

Share post:

কলকাতা পুরসভার ১ নম্বর বরোর বেলগাছিয়া বস্তিতে করোনা সংক্রমণ হয় ভয়াবহ৷ সঙ্গে সঙ্গে ওই এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়৷ সেখানে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়৷ শুক্রবার রাত পর্যন্ত বেলগাছিয়া বস্তিতে নতুন করে কেউ আক্রান্ত হননি, এমন খবর এলে আজ, শনিবার থেকে ওই এলাকা সরাসরি গ্রিন জোনে চলে যাবে বলে জানিয়ে দিয়েছেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম।

কলকাতা এখনও সরকারি খাতায় রেড জোন৷ কলকাতা পুলিশ এবং পুরসভা করোনা আক্রান্তের হিসাব কষে শহরকে রেড, অরেঞ্জ এবং গ্রিন, এই ৩ জোনে আগেই ভাগ করেছে। পুরসভার হিসেব বলছে, এখন কলকাতায় রেড জোনের সংখ্যা ২১৬। অরেঞ্জ জোন ৭০। গ্রিন জোনের সংখ্যা বেড়ে হয়েছে ৮৭।

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...