Friday, June 26, 2026

করোনা আতঙ্ককে দূরে সরিয়ে শুরু হচ্ছে ইউরোপের ঐতিহ্যবাহী এই ফুটবল লিগ!

Date:

Share post:

মারণ ভাইরাস করোনায় সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়েছে ইউরোপের প্রথমসারির ফুটবল খেলিয়ে দেশগুলি। প্রায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে এমন কিছু দেশ, যারা শুধু ইউরোপীয় ফুটবল নয়, বিশ্ব ফুটবলকে শাসন করে। এবার সেরকমই এক দেশে শুরু হচ্ছে তাদের ঐতিহ্যবাহী ফুটবল লিগ।

আজ, শনিবার থেকে প্রায় দু’মাস পর জার্মানিতে শুরু হতে চলেছে অসমাপ্ত বুন্দেশ লিগা। তবে সব খেলাই নির্দিষ্ট বিধি নিষেধ মেনে ক্লোজড ডোরে হবে বলে জানিয়েছে লিগ কর্তৃপক্ষ।

করোনা আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ইউরোপীয় দেশগুলি। করোনার প্রভাবে মার্চের মাঝামাঝি থেকেই ইতালি, স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স থেকে শুরু করে জার্মানির মতো ফুটবলের সেরা দেশগুলি লকডাউনে স্তব্ধ হয়ে গিয়েছিল। জার্মানিতে মাঝপথেই থেমে গিয়েছিল বুন্দেশ লিগা।

পরিস্থিতি খতিয়ে দেখে অসম্পূর্ণ লিগ ক্লোজড ডোরে সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার শুরু হচ্ছে লিগ। প্রথমদিনই ৬টি ম্যাচ রয়েছে। লিগ শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ মাঠে নামবে রবিবার।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...