Monday, April 6, 2026

শনিবার বিকেল ৫টায় সিবিএসই-র দশম, দ্বাদশের পরীক্ষাসূচি ঘোষণা

Date:

Share post:

লকডাউনের জেরে স্থগিত হয়ে গিয়েছিল সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। সেই স্থগিত হওয়া পরীক্ষার রুটিন প্রকাশ হবে শনিবার বিকেল ৫ টায়। এদিন টুইট করে একথা জানিয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। টুইটারে তিনি লিখেছেন, সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার সময়সূচী শনিবার বিকেল ৫ টায় ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে নবম এবং একাদশ শ্রেণীর অকৃতকার্যদের জন্য আরেকটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ এডুকেশন। বৃহস্পতিবার সিবিএসই-র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “করোনা পরিস্থিতির জন্য আরও একবার সুযোগ দেওয়া হচ্ছে। তবে এটি এই নিয়ম শুধুমাত্র এই বছরের জন্যই। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্কুল।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...