Saturday, April 4, 2026

পরিযায়ী শ্রমিকদের সামলাতে হবে রাজ্যকে, মুখ্যসচিবদের চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের

Date:

Share post:

পরিযায়ী শ্রমিকদের গতিবিধির দায় নিতে হবে রাজ্যগুলিকেই৷ তাঁদের সামলানোও রাজ্যের দায়িত্ব৷

এমনই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ সব রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকরা যাতে রাস্তায় বা রেললাইনে না হাঁটেন, তা নিশ্চিত করতে হবে রাজ্যকেই৷ শুধুমাত্র শ্রমিক স্পেশাল ট্রেনেই তাঁরা সফর করবেন৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা রাজ্যগুলির মুখ্যসচিবদের দেওয়া চিঠিতে লিখেছেন, “আটকে পড়া যে সব পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে চাইছেন, তাঁদের গতিবিধির দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট রাজ্যকেই৷ যদি কোনও পরিযায়ী শ্রমিককে রাস্তা বা রেললাইনে হাঁটতে দেখা যায়, তখন তাঁর কাউন্সেলিং বা তাঁকে বোঝানোর দায়িত্বও নিতে হবে রাজ্যকে৷ খাবার, বাসস্থান দিতে হবে রাজ্যকে৷ তাঁরা যাতে শ্রমিক স্পেশাল ট্রেন ও বাসে বাড়ি ফেরেন, তাও সুনিশ্চিত করতে হবে রাজ্যকে৷”

ওদিকে শুক্রবারই পরিযায়ী শ্রমিকদের নিয়ে দায়ের করা একটি মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, কেউ যদি রেললাইন ধরে হাঁটেন বা রাস্তায় হাঁটতে শুরু করে দেন, আদালতের পক্ষে তা নজর রাখা সম্ভব নয়৷ রাজ্যগুলিকেই প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে৷

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...