Saturday, April 4, 2026

আয়লা-বুলবুলের চেয়েও মারাত্মক হতে চলেছে আমফান!

Date:

Share post:

আমফান নিয়ে আতঙ্ক বাড়ছে সর্বত্র। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রয়েছে দিঘা থেকে ১১৩০ কিলোমিটার দূরে। আবহাওয়াবিদরা বলছেন যত সময় যাবে, ততই এই ঘূর্ণিঝড় শক্তিশালী হবে। ঝড়টি যখন পশ্চিমবঙ্গের উপকূলের কাছে আসবে, তখন তার গতিবেগ থাকবে ঘন্টা প্রতি প্রায় ২০০ কিলোমিটার। মঙ্গলবার সন্ধেয় বৃষ্টি শুরু হবে রাজ্যের উপকূলে। তারপর স্থলভাগে আছড়ে পড়বে ঝড়। সেই সময় এই ঝড়ের গতিবেগ কত থাকবে? আবহাওয়াবিদরা বলছেন, দিঘা, মন্দারমণি, বকখালি, ফ্রেজারগঞ্জ প্রভৃতি এলেকায় যখন আমফান ঝাঁপিয়ে পড়বে, তখন তার গতিবেগ থাকবে প্রায় ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ বুলবুল বা আয়লা ঝড়ের গতিবেগের চাইতেও বেশি। ফলে এই ঝড় কতক্ষণ থাকবে রাজ্যের উপকূলে এবং কখন তা আরও উত্তর-পূর্বে সরে যাবে, সেই সময় নিয়ে চলছে মাপ-পরিমাপ। কিন্তু আয়লা-বুলবুলের তাণ্ডবের চেয়েও এই ঝড় ভয়াবহ হলে করোনা আবহের মধ্যে তা যে মরার উপর খাঁড়ার ঘা হবে, তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে দিঘা, মন্দারমণি, বকখালি এলাকার মানুষকে সতর্ক করা হচ্ছে। মাইকিং শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪পরগণার জেলা প্রশাসন বৈঠক করে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। প্রয়োজনে উপকূলের মানুষকে সরানোও হবে।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...