Monday, March 23, 2026

চাকরির নামে প্রতারণা! পুলিশের জালে অভিযুক্ত

Date:

Share post:

দলিল জাল করে বাড়ি লিখে নেওয়া এবং চাকরি দেওয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগ। পুলিশের জালে যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার বহরমপুরের চুঁয়াপুর সন্ন্যাসীতলা এলাকায়। এলাকার এক যুবক সুমনকল্যাণ সরকারের অভিযোগ তাঁকে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা হাতায় বেলডাঙার ইন্দ্রজিৎ নামে ওই যুবক। পাশাপাশি, চাকরিপ্রার্থী যুবকের মা জয়ন্তী মণ্ডলের অভিযোগ, তাঁর কাছেও বাড়ির দলিল জাল করে বাড়ি লিখে নেওয়ার চেষ্টা করে অভিযুক্ত যুবক।

তবে, অভিযুক্ত যুবকের বক্তব্য চাকরি দেওয়ার নাম করে কোনও টাকা নেননি তিনি। উপরন্তু জয়ন্তী মণ্ডল তাঁকে ২৪ লক্ষ টাকায় বাড়ি বিক্রি করেছেন। কিন্তু এখন সেই কথা সে অস্বীকার করছেন। সেই বাড়ির দখল নেওয়ার কথা বলতে আসলে বাড়ির লোকজন তাঁকে মারধর করেছেন বলেও অভিযোগ করেন ইন্দ্রজিৎ। বহরমপুর থানার পুলিশ অভিযুক্ত যুবককে থানায় নিয়ে যায়।

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...