Wednesday, June 17, 2026

‘করোনা ওয়ারিয়র’ সম্মান জানানো হল ফুলবাগান থানার ওসি’কে

Date:

Share post:

লকডাউন শুরুর প্রায় প্রথমদিন থেকেই অর্থনৈতিক ভাবে দুর্বল মানুষের মধ্যে খাবার বিতরণ পরিষেবা চালু করে কাঁকুড়গাছি অভিযান ক্লাব। রবিবার ছিলো সেই পরিষেবার ৫০তম দিন। খাবার বিতরনের পাশাপাশি এদিন কলকাতা পুলিশের ফুলবাগান থানার ওসি করুনাশঙ্কর সিং-কে সংগঠনের তরফে “করোনা ওয়ারিয়র” সম্মান প্রদান করা হয়। সংগঠনের সচিব রঞ্জিত দে বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম ‘ফ্রন্টলাইন যোদ্ধা’ কলকাতা পুলিশ। ডাক্তার, নার্সদের মতো কলকাতা পুলিশও এই সংকটকালে নিরলসভাবে মানবিক দায়িত্ব পালন করে চলেছে৷ ফুলবাগান এলাকায় ওসি করুনাশঙ্কর সিং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শান্তিশৃঙ্খলা রক্ষা করে মানুষের মন জয় করে নিয়েছেন। তাই সাধারণ মানুষের তরফে ওসি’কে সম্মানিত করা হয় এদিন।পুষ্পস্তবক, উত্তরীয় এবং একটি স্মারক প্রদান করেন সংগঠনের সহ সভাপতি সুধীর দাশ, যুগ্মসচিব গৌতম সোম চৌধুরী এবং বিজয় দত্ত। ওসি করুনাশঙ্কর সিং নিজেও এদিন মানুষের মধ্যে খাবার বিতরণ করেন।

Related articles

আর জি করে কর্তব্যরত জওয়ানের লালসার শিকার তরুণীর পাশে দাঁড়াননি বিজেপি বিধায়ক! অভিযোগ নির্যাতিতার পরিবারের

আর জি করের রোগিনীর মেয়েকে ধর্ষণের ঘটনায় পাশে দাঁড়াননি রাজারহাট-নিউটাউনের বিজেপি (BJP) বিধায়ক পীযূষ কানোরিয়া (Pijus Kanoriya)। অভিযোগ...

জেনে নিন দেশের মেট্রো শহরগুলিতে জ্বালানির দর

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, কেন্দ্র ও রাজ্যের কর কাঠামো এবং পরিবহণ খরচের উপর নির্ভর করে প্রতিদিনই জ্বালানির...

দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই GTA চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনীতের

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (CM...

গয়না কেনার আগে দেখে নিন বুধবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম 

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...