Saturday, April 4, 2026

কীভাবে বাংলায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আমফান?

Date:

Share post:

রাজ্যের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। আমফানের নামকরণ করেছে তাইল্যান্ড। উত্তর ভারতীয় মহাসাগরে ঘূর্ণিঝড়ের যে নামের তালিকা ২০০৪ সালে করা হয়েছিল তার প্রথম পর্ব শেষ হলো। দ্বিতীয় তালিকাও প্রস্তুত হয়ে গিয়েছে।

কীভাবে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আমফান?

• মৌসম ভবন প্রদত্ত তথ্য অনুযায়ী, প্রায় আয়লার পথ ধরেই এগোচ্ছে ঘূর্ণিঝড় আমফান। ২০০৯ সালের ২৬ মে দক্ষিণ ২৪ পরগনার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আয়লা।

• শনিবার সন্ধেয় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। যার অভিমুখ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশার দিকে।

• সোমবার থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল হবে সমুদ্র।

• মঙ্গলবার থেকে উপকূলের জেলায় ঘণ্টায় ৬০-৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বুধবার ৯৫ কিলোমিটার বেগের ঝড়ো হাওয়া বইতে পারে।

• মৌসম ভবন জানিয়েছে, ২০ মে অর্থাৎ বুধবার স্থলভূমিতে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়। মন্দারমণির কাছে ভূভাগে প্রবেশ করতে চলেছে ঘূর্ণিঝড়টি। ভূভাগে প্রবেশ করার সময় ঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় প্রায় ১৭০ কিলোমিটার।

• মঙ্গলবার থেকে উপকূলীয় জেলায় বৃষ্টিপাত হবে। বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জায়গায় বৃষ্টি হবে।

• ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া জেলায় প্রবল বৃষ্টিপাত হবে।

• বুধবারের পর ঝড়ের অভিমুখ আরও উত্তর-পূর্বে ঘুরে বাংলাদেশের ঢুকবে।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...