Friday, April 3, 2026

কোনও কিট নয়, মানব শরীরে করোনার খোঁজ দেবে কুকুর

Date:

Share post:

সারা বিশ্বে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এরইমধ্যে করোনা আক্রান্তের খোঁজ পাওয়ার আরও এক উপায় বের করতে চলেছে বরিস জনসনের সরকার। এবার মানব শরীরে নভেল করোনাভাইরাস খুঁজবে প্রশিক্ষিত কুকুর। যথারীতি শনিবার থেকেই এর ট্রায়াল শুরু করে দিয়েছে ব্রিটেন সরকার। মেডিক্যাল ডিটেকশন কুকুরদের ঘ্রাণশক্তিকে এই কাজে ব্যবহার করা হবে। ইতিমধ্যে কুকুরের ঘ্রাণশক্তিকে ব্যবহার করে ক্যান্সার, ম্যালেরিয়া, পারকিনসনে আক্রান্ত রোগীদের খোঁজা সম্ভব হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই ট্রায়াল সফল হলে, সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আনা যাবে। ট্রায়ালের প্রথম ধাপের দায়িত্বে রয়েছেন লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকরা। তাঁদের সাহায্য করবে চ্যারিটি মেডিক্যাল ডিটেকশন ডগস ও ডুরহাম বিশ্ববিদ্যালয়। এই ট্রায়ালের জন্য ইতিমধ্যে বরিস জনসন সরকার ৫ লক্ষ পাউন্ড বরাদ্দ করছে।

ব্রিটেনের স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, প্রথম ধাপে করোনায় আক্রান্ত ও সুস্থ মানুষের গায়ের গন্ধের নমুনা জোগাড় করবেন ন্যাশনাল হেল্থ সার্ভিসের কর্মীরা। এরপর ছ’টি বায়ো ডিটেকশন কুকুরকে সেগুলি দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। গবেষকদের আশা, এই ট্রায়াল সফল হলে উপসর্গ দেখা দেওয়ার আগেই আক্রান্তকে চিহ্নিত করা যাবে। গবেষকরা এই উদ্দেশ্যে সফল হলে বিশেষভাবে প্রশিক্ষিত কুকুর গুলি ঘণ্টায় ২৫০ করোনা আক্রান্তকে খুঁজে বার করবে।

ইতিমধ্যেই ব্রিটেনে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ছাড়িয়েছে। পাশাপাশি, মৃত্যু হয়েছে প্রায় ৩৪ হাজার মানুষের।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...