Sunday, April 5, 2026

প্রতি লিটারে ১২ টাকা কমেছে কেরোসিনের দাম, বেড়েছে জটও

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে জ্বালানি তেলের চাহিদা কমেছে। বিশ্বজুড়েই এই চিত্র। ফলে আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের মূল্য কমেছে। কেন্দ্রীয় সরকার কেরোসিনের দাম লিটার প্রতি প্রায় ১২ টাকা কমিয়েছে। কিন্তু এপ্রিল মাসের বরাদ্দ কেরোসিন বন্টন এখনও সম্পূর্ণ হয়নি। যার জেরে সমস্যায় পড়েছেন ডিলাররা।

দেশজুড়ে লকডাউন চলায় এপ্রিল মাসে বরাদ্দ কেরোসিন অনেকেই নেননি। যা জমা আছে ডিলারদের কাছে। এখন সমস্যা হলো অনেকেই নতুন দামে কিনতে চাইছেন কেরোসিন। পূর্ব মেদিনীপুরে প্রায় ৭০০ কেরোসিন ডিলারের বেশিরভাগই সমস্যায় পড়েছেন। সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের সঙ্গে গোলমাল বেঁধে যাচ্ছে। সমস্যার সমাধান চেয়ে ডিলার সংগঠন জেলা খাদ্য দফতরের দ্বারস্থ হয়েছে।

খাদ্য দফতর ও ডিলার সংগঠন সূত্রে খবর, সরকারিভাবে বরাদ্দ কেরোসিন আগে গড়ে ৩০ টাকা দামে বিক্রি করা হত। এই দাম ছিল এপ্রিল পর্যন্ত। মে মাসে কেরোসিনের দাম লিটার প্রতি কমে হয়েছে ১৮ টাকা। কেরোসিন ডিলারদের বক্তব্য, এপ্রিল মাসের বরাদ্দ কেরোসিন বণ্টন হয়নি। তার আগেই মে মাসের কেরোসিনের দাম কমানোর ঘোষণা হয়েছে। বাসিন্দারা এসে নতুন দামে কেরোসিন চাইছেন। এ নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে।

ওয়েস্ট বেঙ্গল কেরোসিন ডিলার সংগঠনের জেলা উপদেষ্টা কমিটির সদস্য মাধব পাঁজা বলেন, ‘‘লকডাউনের ফলে এপ্রিলে যে কেরোসিন বরাদ্দ করা হয়েছিল তার বন্টনের কাজ শেষ হয়নি। এদিকে এক ধাক্কায় কেরোসিনের দাম অনেকটা কমেছে। বাসিন্দারা এখন নতুন দামে কেরোসিন চাইছেন। মজুত থাকা কেরোসিন বন্টন নিয়ে সমস্যায় পড়েছেন ডিলাররা।”

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...