Monday, April 6, 2026

করোনার জেরে রেস্তোরাঁ থেকে ফিরিয়ে দেওয়া হলো নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে!

Date:

Share post:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নিউজিল্যান্ডে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এমনকি সেখানে প্রত্যেকের জন্য বিধিনিষেধ  সমান। প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের জন্যও একই নিয়ম।
যার নিট ফল, রেস্তোরাঁ থেকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে  ফিরিয়ে দেওয়া হলো।
সে দেশের প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বাগদত্ত ক্লার্ক গেফোর্ডকে নিয়ে ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন আর্ডার্ন। সেখানেই ঘটেছে এই অবিশ্বাস্য ঘটনা। বসার জায়গা না থাকায় রেস্তোরাঁর দরজা থেকেই তাকে ফিরিয়ে দেন এক কর্মী।
গত বৃহস্পতিবার লকডাউন আরও শিথিল করে নিউজিল্যান্ড।সংক্রমণ ও মৃত্যু একেবারেই কমে যাওয়ায় লকডাউন নামিয়ে আনা হয়েছে দ্বিতীয় স্তরে। করোনা মহামারি নিয়ন্ত্রণে আসার পর এই সপ্তাহ থেকে চালু হয়েছে রেস্তোরাঁ। কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশের কারণে সীমিত সংখ্যক ক্রেতাকে তারা ঢুকতে দিচ্ছে। আর তাই বসার আসন ফাঁকা না থাকায় ওয়েলিংটনের একটি রেস্তোরাঁ ফিরিয়ে দিয়েছেে প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নকে।রেস্তোরাঁটির নাম অলিভ বলে জানা গেছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...