Saturday, June 27, 2026

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যে আটকে থেকে বিহারের পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরালো স্বেচ্ছাসেবী সংগঠন

Date:

Share post:

শহরের এক ধর্মীয় এবং স্বেচ্ছাসেবী সংগঠন শ্রী সহস্রারজুন জয়ন্তি সমারোহ সমিতির উদ্যোগে বিহার নিবাসী একদল পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরলেন। আজ, সোমবার দেশজুড়ে চতুর্থ দফার লকডাউনের শুরুতে বিহারের ৩০ জন শ্রমিকদের সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সমস্ত সরকারি নির্দেশিকা মেনে বাসে করে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিলো জয়সয়াল সমাজ। বাস ছাড়ার আগে প্রত্যেক যাত্রীকে থার্মাল স্ক্যানিং করা হয়। বাসের মধ্যে ও সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রেখে প্রত্যেক আসন নির্ধারিত করা হয়।

শুধু তাই নয়, তৃতীয় দফা লকডাউন অবধি নিয়মিত এই সকল পরিযায়ী শ্রমিকদের হাতে তাঁদের নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীও তুলে দেওয়া হয়েছিল জয়সয়াল সমাজের পক্ষ থেকে।

সংগঠনের সম্পাদক বিকাশ জয়সয়াল জানান, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বিহারের হাজিপুরে শ্রমিকদের পৌঁছে দেওয়ার জন্যে জয়সয়াল সমাজ আজ প্রথম একটা বাস ছাড়ল কলকাতা থেকে। এই জয়সয়াল সমাজ সেই সব শ্রমিকদের বাসে করে বাড়ি পৌঁছানোর পাশাপাশি প্রত্যেকের জন্যে খাবার, চায়ের খরচা, জল, মুড়ি, বিস্কুট, সাবান, মাস্ক, সব তুলে দিয়েছে। যাতে রাস্তায় কোনও অসুবিধায় না পড়তে হয়, সেই ব্যবস্থা করে দেওয়া হয়।”

তিনি আরও জানান, এরপরেও লকডাউনের মধ্যে যে সব শ্রমিকরা বাড়ি ফিরতে চান, তাঁদের এই ভাবেই ব্যবস্থা করে বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করবে জয়সয়াল সমাজ। জয়সয়াল সমাজের এই উদ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...