Friday, June 26, 2026

প্রস্তুত কোচবিহার: ফিরছেন পরিযায়ী শ্রমিকরা

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যেগে ভিন রাজ্যের শ্রমিকরা ফিরে আসছে নিজেদের বাড়িতে। প্রথম ট্রেন আসছে কোচবিহারে। তৎপর জেলা পুলিশ এবং প্রশাসন।

ইতিমধ্যেই নিউ কোচবিহার স্টেশনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য গণ্ডি তৈরি করা হয়েছে। মোট ১৮ টি আলাদা আলাদা কাউন্টার থাকছে। সারিবদ্ধ ভাবে ও শৃংখলাবদ্ধ ভাবে শ্রমিকরা ট্রেন থেকে নামবেন। তাঁদের প্রথম থার্মাল স্ক্যানিং, এরপর তাঁদের হাতে একটি করে টোকেন দেওয়া হবে। সেটা নিয়ে তাঁরা নির্দিষ্ট কাউন্টারে পৌঁছবেন। দ্বিতীয় দফার স্বাস্থ্য পরীক্ষা হবে সেই কাউন্টারে। তারপর তাদের খাবার এবং মাস্ক দেওয়া হবে। প্রতিটি মহাকুমার যাওয়ার জন্য নির্দিষ্ট গাড়ি থাকবে। সেই গাড়িতে তাঁদের বাড়ি পাঠানো হবে। কোচবিহার জেলার ডিএসপি ট্রাফিক চন্দন দাস জানান, প্রতিটি পরিযায়ী শ্রমিককে তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া প্রশাসনের দায়িত্ব। সেইসঙ্গে কোচবিহারের সুরক্ষার দিকটাও দেখা হচ্ছে।স্বাস্থ্যবিভাগের আধিকারিকরা তাঁদের নিজেদের কাজ করবেন। পুলিশ সম্পূর্ণ ব্যবস্থা করে দেবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...