Friday, June 26, 2026

ক্ষুধার্ত পরিযায়ী শ্রমিকদের রক্তাক্ত করল গুজরাত সরকার

Date:

Share post:

অমানবিক দুই বিজেপি সরকার। কেন্দ্রের বিজেপি সরকার পরিযায়ী শ্রমিকদের নিয়ে বারবার পশ্চিমবঙ্গ সরকারকে কটাক্ষ করেছে। আজ তাদেরই সরকারের কীর্তি দেখে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। ঘটনা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য গুজরাটের আহমেদাবাদে।

সেখানকার পরিযায়ী শ্রমিকদের একটাই অপরাধ, তাঁরা গত দু’মাস ধরে সরকারকে বারবার অনুরোধ করেছেন, কার্যত পায়ে পড়েছেন বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য। নিজের রাজ্যে তাঁরা ফিরতে চান। কিন্তু কোনও কিছুতেই হুঁশ ফেরেনি বিজয় রূপানির সরকারের। খাবার নেই, জল নেই, বাসস্থান নেই, হাতে টাকাও নেই। এই অবস্থা নিরুপায় শ্রমিকরা সোমবার আমেদাবাদের রাস্তায় নেমে আসেন। অবরোধ করেন। আর সেই অবরোধ রাস্তা থেকে তুলে দিতে এই লকডাউনের মাঝেও অমানবিক গুজরাত পুলিশ। চলল লাঠি, এলোপাথাড়ি মার, মুখ ফেটে বেরোল রক্ত, ভাঙল হাত-পা। এখানেই শেষ নয়, তাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হল থানায়। প্রশ্ন হচ্ছে, যে বিজেপি সরকার বলছে তাদের কাছে প্রচুর ট্রেন রয়েছে ফেরানোর জন্য, সেই ট্রেন কেন এই শ্রমিকদের ফেরাতে পারলো না সবাইকে! খাতায়-কলমে জাগলারি চলছে, আর দিনের শেষে ট্যুইটে দেশের জনগণকে বিভ্রান্ত করার চক্রান্ত? রেলমন্ত্রী পীযূষ গোয়েল পশ্চিমবঙ্গের কোনও বিষয় হলে বন্ধু চ্যানেলে বক্তব্য রাখতে বসে যান, ট্যুইটের পর ট্যুইট করেন। এখন তাঁরা কোথায়? কোথায় ট্যুইট মাস্টার বাবুল সুপ্রিয়? এই শ্রমিকদের রক্তাক্ত করে আর যাই হোক শ্রমিক দরদী কোনও কথা গুজরাত সরকার বা বিজেপি সরকারের মুখে সাজে না।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...