Monday, March 23, 2026

সন্তানের আশায় স্বামীর বিয়ে দিলেন স্ত্রী

Date:

Share post:

বিয়ের ২১ বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু নিঃসন্তান বর্ধমানের জামালপুরের শাহহোসেনপুর গ্রামের এক দম্পতি। সন্তান লাভের আশায় নিজে দাঁড়িয়ে থেকে এক তরুণীর সঙ্গে স্বামীর বিয়ে দিলেন প্রথম পক্ষের স্ত্রী। নববধূ পারভিন খাতুনকে সঙ্গে নিয়েই আবুজাহির সাহানার প্রথম পক্ষের স্ত্রী সাহিলা বেগম সংসার করছেন।

একুশ বছর আগে পেশায় রাজমিস্ত্রি আবুজাহিরের সঙ্গে রায়না থানার মাঠনুরপুর গ্রামের সাহিলার বিয়ে হয়।
কিন্তু সন্তান না থাকায় কষ্টে ছিলেন দুজনই। তাই সিদ্ধান্ত নেন স্বামীর আবার বিয়ে দেবেন। ধর্মীয় রীতিনীতি মেনে গত ১১ মে পারভিন খাতুনের সঙ্গে বিয়ে হয় আবুজাহিরের।সাহিলা নিজে দাঁড়িয়ে থেকে তাঁর স্বামী আবুজাহিরের বিয়ে দেন। সাহিলা বলেন, “২১ বছর আগে আমার সঙ্গে আবুজাহিরের বিয়ে হয়। কিন্তু শারীরিক সমস্যার কারণে আমাদের সন্তান হয়নি। এই নিয়ে দুজনেই কষ্টে ছিলাম। সিদ্ধান্ত নিই স্বামীর আবার বিয়ে দেব।

Related articles

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...