Thursday, June 25, 2026

ভাইরাস মোকাবিলার ভ্যাকসিন নয় কাজ দেবে ওষুধ, দাবি চিনের বিজ্ঞানীদের

Date:

Share post:

ভাইরাস মোকাবিলার ভ্যাকসিনের জন্য অপেক্ষা করতে হবে না। ওষুধ মারবে ভাইরাস। চিনের বিজ্ঞানীদের দাবি, পুরনো ওষুধ বা নানা উপাদানের মিশ্রণে নতুন করে গড়ে তোলা ড্রাগ নয়। এই ওষুধ তৈরি হয়েছে অ্যান্টিবডি দিয়ে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, করোনা সেরে ওঠা রোগীদের প্লাজমা বা রক্তরস থেকে অ্যান্টিবডি ছেঁকে নিয়ে তাই দিয়ে ড্রাগ তৈরি হয়েছে। চিনের ঐতিহ্যশালী পেকিং ইউনিভার্সিটিতে ওষুধের গুণমান ও কার্যকারিতা নিয়ে গবেষণা চলছে। অতি দ্রুত সংক্রমণ কমাতে পারে। শুধু তাই নয়, ভ্যাকসিনের মতোই রোগ প্রতিরোধ ক্ষমতাও গড়ে তুলতে পারে শরীরে। বাইরে থেকে কোনও ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভাইরাস বা প্যাথোজেন শরীরে ঢুকতে সাহস পাবে না।

করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ৬০ জন রোগীর রক্তরসে তৈরি অ্যান্টিবডি স্ক্রিনিং করে এই নয়া ওষুধ তৈরি করেছেন চিনের বিজ্ঞানীরা। ভাইরাল প্রোটিনের মোকাবিলা করতে মানুষের শরীরেই তৈরি হয় অ্যান্টিবডি। বিজ্ঞানীদের দাবি, অ্যান্টিবডির মিশ্রণ ভাইরাল প্রোটিনকে নিষ্ক্রিয় করে দিতে পারে। বেজিংয়ের ‘অ্যাডভান্সড ইনোভেশন সেন্টার ফর জিনোমিক্স’-এর ডিরেক্টর সানি জি বলেন, পরীক্ষামূলক ভাবে ইঁদুরের শরীরে এই ড্রাগ প্রয়োগ করা হয়েছে। যার জেরে সুফল মিলেছে। অ্যান্টিবডি ইনজেক্ট করে দেখা গিয়েছে সংক্রমণ একটা নির্দিষ্ট মাত্রায় কমছে। সংক্রামিত কোষগুলো একটা গণ্ডিতেই আটকে পড়ে। তাদের ঘিরে ফেলে অ্যান্টিবডি।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...