Thursday, June 4, 2026

পুলিশের হস্তক্ষেপে মৃতের ইচ্ছেমতই শেষকৃত্য

Date:

Share post:

দুলাল চন্দ্র কর্মকার মৃত্যুর আগে ছেলেকে বলেছিলেন…

তার জীবনের শেষ ইচ্ছে…
তার মৃত্যুর পর…

তার মৃত দেহ যেন…
ওনার
দীক্ষা গুরু বাদল মহারাজ-এর আশ্রম… ভেবিয়া, হাসনাবাদ-এ নিয়ে যাওয়া হয় এবং ওখানকার শ্মশান-এই দাহ করা হয়…

ব্রেন স্ট্রোক নিয়ে বেসরকারি হাসপাতালে দীর্ঘ লড়াই এর পর আজ সন্ধ্যায় তিনি আমাদের ছেড়ে চলে গেছেন…

কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ওনার ছেলেকে…
আশ্রমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়…
এলাকাবাসী কোন ভাবেই মৃতদেহ-কে আশ্রমে ও শ্মশানে ঢুকতে দেবে না…

বিষয়টি জানবার পর…
Kankar Prasad Barui (IPS)… Sir-কে আমি Phone করি…

এত ব্যস্ততার মধ্যেও উনি আমাকে Call Back করেন…
এবং সব শুনে…

মাইকেল নগর থেকে হাসনাবাদ পর্যন্ত সব কটা থানার ওসি/আই সি… কে বলে Dead body হাসনাবাদ পর্যন্ত নিয়ে যেতে এবং সেখানে দাহ করতে যাতে কোন সমস্যা না হয়…
এমনকি…
ওসি, হাসনাবাদ, সঞ্জীব সেনাপতি বাবু কে…
তার সবরকম ব্যবস্থা করতে বলছেন বলে জানান… এবং সঞ্জীব বাবু-র Phone no. ও আমাকে SMS করেন…

কিছুক্ষণ এর মধ্যে-ই সঞ্জীব বাবু আমাকে Phone কোরে জানান…

Local Political Leaders সহ এলাকাবাসীর সাথে তিনি ও আশ্রমের মহারাজ কথা বলে তাদেরকে বুঝিয়েছেন…

আমরা পৌঁছানোর পর যদি কোন Problem হয় Police Force নিয়ে SI, হাসনাবাদ, প্রশান্ত মন্ডল বাবু পৌছে যাবেন…

অবশেষে রাত আড়াই-টাই আশ্রমে পৌঁছানোর পর উপস্থিত সব্বাই-এর সাথে কথা বলে বুঝিয়ে…

রাত তিনটে নাগাদ দাড়িয়ে থেকে কাঠের চিতা সাজিয়ে ওনার জীবনের শেষ ইচ্ছে পুরন করতে পেরে…

ভীষণ ভালো লাগছে…

চিতা এখনও জ্বলছে…

আমি/ আমরা কৃতজ্ঞ…
আপনাদের প্রতি…

IPS কঙ্কর প্রসাদ Sir…
এবং
OC, হাসনাবাদ, সঞ্জীব বাবু…

SI, হাসনাবাদ, প্রশান্ত বাবু…

কেউ মারা যাবার পর…
সেই মানুষ-টার শেষ ইচ্ছে…
সেটাও পুরন করবার জন্য…

এভাবে দায়িত্ব নিয়ে (এত ব্যস্ততার মধ্যেও) মানুষের পাশে যে থাকা যায়…

একমাত্র এই “Police” Profession-এ যারা আছেন…
তারা Regular প্রতি মুহূর্তে নিঃশব্দে/নীরবে…
সেটা প্রমাণ করে চলেছেন…

এভাবেই মানুষের পাশে থাকুন…

ভালো থাকুন…
সাবধানে থাকুন…
সুস্থ থাকুন…

🙏🙏🙏

Related articles

সই-জাল কাণ্ডে ব্যাঙ্কশাল আদালতে অরূপ রায়-সহ তৃণমূল বিধায়করা

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে সই-জাল কাণ্ডে (Signature Forgery Case) তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবারই বিধানসভায় ৫৮ জন বিধায়কের...

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...

করো লড়াই: ঘুরে দাঁড়ানোর মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, ’করো লড়াই...’ প্রতুল মুখোপাধ্যায়ের গানের ধ্বনিতেই...

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...