Thursday, June 25, 2026

উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী

Date:

Share post:

এখনও বাকি রয়েছে উচ্চ মাধ্যমিকের তিন দিনের পরীক্ষা। সেই পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, বাকি পরীক্ষাগুলো শেষ হওয়ার এক মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা হবে। তিনি বলেন, “যে পরীক্ষাগুলি হয়ে গিয়েছে তার নম্বর সংগ্রহের কাজ শুরু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যে পরীক্ষা বাকি রয়েছে তা শেষ হওয়ার এক মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করব।”

করোনা সংক্রমণ এবং লকডাউনের ফলে তিন দিনের পরীক্ষা স্থগিত হয়ে যায়। যার মধ্যে রয়েছে ফিজিক্স, নিউট্রেশন,এডুকেশন, অ্যাকাউন্টেন্সি,কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন,সংস্কৃত, পার্শিয়ান,অ্যারাবিক,ফ্রেঞ্চ, স্ট্যাটিসটিকস,ভূগোল,কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন,হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট এর মত বিষয়গুলি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন উচ্চ মাধ্যমিকের বাকি বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে জুন মাসে। তবে নির্ঘণ্ট প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ১০ জুন পর্যন্ত রাজ্যের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলি বন্ধ থাকবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শিক্ষা মহলের একাংশের মতে, স্কুল খুললেই উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা হবে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...