Saturday, April 18, 2026

শ্রমিক স্পেশাল ট্রেনের জন্য গন্তব্য রাজ্যের অনুমতি লাগবে না! নয়া নির্দেশিকা রেল মন্ত্রকের

Date:

Share post:

করোনা মোকাবিলায় চলছে লকডাউন। তবে তারই মাঝে ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে বিশেষ ট্রেন চালু করেছে রেল মন্ত্রক। যা এতদিন কেন্দ্র-রাজ্য সমন্বয় রেখে নোডাল অফিসারদের মাধ্যমে চলছিল। অর্থাৎ, সংশ্লিষ্ট রাজ্যগুলির অনুমতির ভিত্তিতে ফেরানো হচ্ছিল পরিযায়ী শ্রমিকদের।

কিন্তু এবার সে জায়গা থেকে কিছুটা সরে এলো কেন্দ্রীয় সরকার। এখন থেকে শ্রমিক স্পেশাল ট্রেনে যে সব পরিযায়ীরা নিজেদের রাজ্যে ফিরছেন, সেইসব সংশ্লিষ্ট রাজ্যের কাছ থেকে আর কোনও অনুমতির প্রয়োজন নিতে হবে না রেল মন্ত্রককে। আজ, মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়ে দিয়েছে রেল। অর্থাৎ, এখন থেকে যে গন্তব্য রাজ্যে শ্রমিক স্পেশাল ট্রেন ঢুকছে, তাদের আর অনুমতি লাগবে না। এবং তারা আর যাত্রী তালিকাও মেলাবে না। শুধু যে রাজ্য থেকে শ্রমিকরা উঠছেন, সেই রাজ্য যাত্রীদের তালিকা রেলকে তুলে দেবে।

উল্লেখ্য, শ্রমিক স্পেশাল চালানোর জন্য বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় নতুন নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তার ভিত্তিতেই এই বিজ্ঞপ্তি দিয়েছে রেল মন্ত্রক। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনার পরই শ্রমিক স্পেশালের অনুমতি দেবে রেল। ট্রেনগুলির সময়সূচি এবং স্টপেজ নির্দিষ্ট করবে রেল মন্ত্রক এবং তারপর যাত্রীদের নেওয়ার জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জানিয়ে দেওয়া হবে।

Related articles

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...

ভোটের বাংলায় চড়বে পারদ বাড়বে গরম, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় 

শনিবারের সকাল থেকে অস্বস্তিকর গরম(Hot & Humid condition) দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) থেকে জারি...