Thursday, June 25, 2026

জয়েন্ট এন্ট্রান্স মেনের আবেদনের মেয়াদ বাড়ল

Date:

Share post:

জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার আবেদনের মেয়াদ আরও একবার বাড়ানো হলো। ১৯ থেকে ২৪ মে-র মধ্যে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে।

আবেদনের মেয়াদ বাড়তে পারে তা টুইট করে তার ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। তাঁর কয়েক ঘণ্টা পরই বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিএ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে বহু শিক্ষার্থী বিদেশে পড়তে না গিয়ে দেশেই পড়াশোনা করতে চাইছেন। যাঁরা কোনও কারণে জয়েন্ট এন্ট্রান্স মেনের ফর্ম ফিলাপ করতে পারেননি তাঁদের আরও একবার আবেদনের সুযোগ দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ মে থেকে ২৪ মের মধ্যে www.jeemain.nta.nic.in এই ওয়েব সাইটে গিয়ে আবেদন করতে পারবেন। একই সঙ্গে আবেদনপত্র জমা দিতে পারবেন তাঁরা। এনটিএ বলেছে, আবেদনের বিষয়ে বিস্তারিত জানতে ছাত্রছাত্রী ও অভিভাবকরা সরাসরি এনটিএ ওয়েবসাইট ও নির্দিষ্ট কয়েকটি ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। এগুলি হল: www.jeemain.nta.nic.inwww.nta.nic.in এবং ৮২৮৭৪৭১৮৫২, ৮১৭৮৩৫৯৮৪৫, ৯৬৫০১৭৩৬৬৮, ৯৫৯৯৬৭৬৯৫৩, ৮৮৮২৩৫৬৮০৩। এ ছাড়া jeemain@nta.nic.in এই ঠিকানায় ইমেল করা যাবে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...