Sunday, April 12, 2026

৮ মে ঘূর্ণিঝড় নিয়ে রাজ্যকে সতর্ক করে চিঠি দিয়েছিল কেন্দ্র, দাবি দিলীপের

Date:

Share post:

প্রতি বছরই এই সময় বড় ধরণের একটি ঘূর্ণিঝড় আসে। যেমন ২০০৯ সালে ২৫মে আয়লা তাণ্ডব দেখিয়েছিল। তারই আগাম সতর্কতা হিসেবে, কেন্দ্রীয় সরকার গত ৮ মে পশ্চিমবঙ্গ সরকারকে সর্তক করে একটি চিঠি দেয়। এবং সেখানে তারা উল্লেখ্য করে রাজ্যকে বলে, ১৫ মে’র মধ্যে চিঠির জবাব দিতে। কেন্দ্র সরকার রাজ্যের রিলিফ অফিসারকে এই চিঠি দিয়েছিল। তাঁর কাছে ঘূর্ণিঝড় মোকাবিলায় কতটা প্রস্তুত রাজ্য, তার একটা রিপোর্ট তৈরি করতে বলা হয়েছিল। খাদ্যসামগ্রী, পর্যাপ্ত ওষুধ ও বৈদ্যুতিক ব্যবস্থা ,কন্ট্রোল রুমের ব্যবস্থা, পানীয় জল নিয়ে কী ব্যবস্থা নিয়েছে। একইসঙ্গে ত্রাণ শিবির নিয়ে কী ব্যবস্থা আছে সেটাও জানতে চাওয়া হয়েছিল চিঠিতে। রাজ্য সরকার আদৌ সেই চিঠির উত্তর দিয়েছিল কিনা জানা নেই। আজ, মঙ্গলবার সল্টলেকে নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বিজেপিও রাজ্য সভাপতির আরও দাবি, সুপার সাইক্লোন আমফান বিপর্যয় মোকাবিলায় উদ্ধারকার্যের জন্য কেন্দ্র ১৭টি দল পাঠিয়েছে। তার মধ্যে ৭টি দল রাজ্যে এসেছে। এই দলের মধ্যে একটি আবার গঙ্গাসাগরে গিয়েছে। রাজ্যের তরফে সতর্কতার প্রচার হচ্ছে ভালো কথা, কিন্তু উপকূলবর্তী এলাকাগুলো থেকে মানুষজনকে সরিয়ে আনা হয়েছে কিনা জানা নেই।

তিনি বলেন, “ঘূর্ণিঝড় মোকাবিলায় ভারতীয় জনতা পার্টি সরকারের সঙ্গে আছে। ইতিমধ্যেই আমরা রাজ্যজুড়ে পার্টি কর্মীদের সতর্ক থাকতে বলেছি। মানুষকে সতর্ক করতে বলেছি। আমার হেল্পলাইন নম্বরও চালু করেছি”।

২০ মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্র বৈঠক করবে রাজ্যের সঙ্গে, সেকথাও এদিন উল্লেখ করেন দিলীপ ঘোষ।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...