Sunday, April 12, 2026

অপরিচ্ছন্ন কোয়ারেন্টাইন সেন্টার, ক্ষোভ দিনহাটায়

Date:

Share post:

কোয়ারেন্টাইন সেন্টারে পরিচ্ছন্নতার অভাব। অভিযোগ কোচবিহারে। পরিযায়ী শ্রমিকরা ফিরছেন সেখানে। জেলা প্রশাসন তৎপর তাঁদের সুব্যবস্থা দেওয়ার জন্য। কিন্তু কোচবিহার দিনহাটা 2 নম্বর ব্লকের সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে নির্মিত কোয়ারেন্টাইন সেন্টারের চিত্রটা প্রত্যাশিত নয় বলে অভিযোগ। যে শ্রমিকরা কোচবিহারে ফিরছেন, তাঁদের ব্লক ভিত্তিক পাঠিয়ে দেওয়ার পর দিনহাটা 2 নম্বর ব্লকের শ্রমিকরা ঠাঁই পাচ্ছেন এই কোয়ারেন্টাইন সেন্টারে। সেন্টারটি অপরিচ্ছন্ন। যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে খাবারের প্যাকেট, আবর্জনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা এই সেন্টারে আসছেন তাঁদের প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং-এর ব্যবস্থা করা হচ্ছে। তাঁদের খাবার দেওয়া হচ্ছে। আর সেই অবশিষ্ট খাবার পড়ে থাকছে স্কুলের মাঠে, বারান্দার পাশে। এইভাবে চলতে থাকলে একদিকে যেমন সেন্টারে বসবাসকারী মানুষরা অসুবিধায় পড়তে পারেন, তেমনি সমস্যায় পড়তে পারেন কোয়ারেন্টাইনের বাইরে থাকা গ্রামবাসীরা। পরিযায়ী শ্রমিক পারভিনা বিবি বলেন, “আমরা আজ সকালে এখানে এসেছি। কিন্তু সম্পূর্ণ এলাকায় আবর্জনায় ভর্তি। এখানে বসে খেলে আমাদের মধ্যে রোগ সংক্রমণ করতে পারে”।

এই বিষয়ে দিনহাটা 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়ন্ত দত্তের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে কোনোভাবেই তা সম্ভব হয়নি। কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান এই বিষয়ে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

 

 

Related articles

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...

সব চেষ্টা শেষ, মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে

সঙ্গীত জগতে নক্ষত্র পতন। ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে। হাসপাতালের তরফে ঘোষণা করার পরে...

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...