Tuesday, June 23, 2026

MSME সংজ্ঞায় ফের বদলের কথা জানালেন মন্ত্রী গড়করি

Date:

Share post:

অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি সংস্থাগুলির সংজ্ঞায় একদফা বদলের কথা গত সপ্তাহেই ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ ফের বদলের পথে MSME বা অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি সংস্থাগুলির বিশেষ করে মাঝারি সংস্থার সংজ্ঞা৷ ফের সংশোধন করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

এ কথা জানিয়ে কেন্দ্রীয় MSME ও সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি৷ তিনি বলেছেন, ‘মাঝারি সংস্থার সংজ্ঞায় মূলধন লগ্নি এবং বার্ষিক পরিমাণ বাড়িয়ে যথাক্রমে ৫০ কোটি টাকা ও ২০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
অর্থমন্ত্রীর ইতিমধ্যেই ঘোষিত পরিবর্তিত সংজ্ঞা অনুযায়ী, ১ কোটি টাকা পর্যন্ত মূলধন লগ্নি এবং বছরে ৫ কোটি টাকা পর্যন্ত বিক্রি রয়েছে এমন সংস্থাগুলি অতিক্ষুদ্র বা মাইক্রো সংস্থা হিসাবে বিবেচিত হবে। মূলধন লগ্নি ১০ কোটি টাকা এবং বছরে ৫০ কোটি টাকা পর্যন্ত বিক্রি এমন সংস্থাগুলিকে ক্ষুদ্র বা স্মল সংস্থা গণ্য করা হবে। মাঝারি সংস্থার সংশোধিত সংজ্ঞায়, মূলধন লগ্নির পরিমাণ ১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০ কোটি টাকা এবং বার্ষিক বিক্রির পরিমাণ ১০০ কোটি টাকা করা হয়।

গড়করি বলেছেন, ‘মাঝারি সংস্থার সংজ্ঞা আরও সংশোধন করে মূলধন লগ্নির সীমা বাড়িয়ে ৫০ কোটি টাকা এবং বার্ষিক বিক্রি বাড়িয়ে ২০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ বিষয়ে শীঘ্রই নির্দেশিকা জারি হবে।’

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...