Tuesday, June 23, 2026

ওড়িশাতে সকাল থেকেই শুরু আমফানের দাপট, জলস্ফীতি বিশাখাপত্তনমেও

Date:

Share post:

বুধবার সকাল থেকেই তাণ্ডব শুরু করেছে ঘূর্ণিঝড় আমফান। ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিতে দেখা যাচ্ছে ঝড়ের দাপট। বালাসোর, পারাদ্বীপ, বালেশ্বর, চাঁদিপুরের মতো বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া বইছে। সমু্দ্রেও শুরু হয়েছে জলস্ফীতি৷

সুপার সাইক্লোন মোকাবিলায় আগে থেকেই ব্যবস্থা নিয়েছিল ওড়িশা সরকার। উপকূলবর্তী এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যের অন্তত দশটি জেলায় জারি হয়েছে সতর্কতা৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে হাওয়ার গতি। ওড়িশার চাঁদিপুরের সমুদ্রে প্রবল জলস্ফীতী দেখা গিয়েছে৷ ভদ্রকের মতো একাধিক অঞ্চলে চলছে টানা বৃষ্টি৷ অন্যদিকে, আমফানের প্রভাব পড়েছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমেও। সুপার সাইক্লোনের প্রভাবে সমুদ্র তীরবর্তী গ্রামগুলিতে জল ঢুকতে শুরু করেছে৷ বইছে ঝোড়ো হাওয়াও।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...