Sunday, March 22, 2026

পিটিএস নিয়ে দিলীপের তোপ, পাল্টা জবাব দিলো তৃণমূল

Date:

Share post:

আবার মুখ্যমন্ত্রীকে একহাত নিল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, বারবার প্রমাণিত হচ্ছে রাজ্য প্রশাসন ব্যর্থ। কখনও নার্সদের বিক্ষোভ, তারা রাজ্য ছাড়ছে, কখনও ডাক্তারদের বিক্ষোভ, আবার কখনও অপরিষ্কার কোয়ারেন্টাইনের জন্য আমজনতা বিক্ষোভ দেখিয়েছে। এবার পুলিশ ট্রেনিং স্কুলে বিক্ষোভ দেখালেন কমব্যাট ফোর্সের কর্মীরা। পুলিশকে নূন্যতম সুরক্ষা দেওয়া হচ্ছে না। ফলে তারা বিদ্রোহ করছেন। পুলিশমন্ত্রী নিজেই জানেন না ট্রেনিং স্কুল ক্যান্টিন আছে কিনা! অন্যান্য রাজ্যে রাস্তায় পুলিশ নামছে পিপিই কিট পড়ে, আর এ রাজ্যে শুধু মাস্ক পড়ে। রাজ্যে পুলিশমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী একজনই। এই বিদ্রোহ প্রমাণ করছে তিনি ব্যর্থ। পাল্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে কেন্দ্রের টিম এসে রাজ্যকে সার্টিফিকেট দিয়ে যাচ্ছে। সবচেয়ে কম আক্রান্তের নিরিখে রাজ্য প্রথম দিকে রয়েছে। তারপরে এসব আক্রমণ আসলে কেন্দ্রের অকর্মণ্যতা ঢাকার জন্য, এবং অর্বাচীনের মতো।

Related articles

জনসমুদ্রে প্রার্থীরা! রবিবাসরীয় প্রচারে জেলায় জেলায় ঝোড়ো ব্যাটিং তৃণমূলের 

প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারের ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তালিকা প্রকাশের পর প্রথম রবিবারেই...

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...