Saturday, April 4, 2026

আমফানের তাণ্ডবে ওড়িশায় মৃত্যু ২ মাসের শিশুর

Date:

Share post:

আমফানের তাণ্ডবে মৃত্যু হলো দু মাসের শিশুর। ঘটনা ওড়িশার ভদ্রক জেলার। ঘূর্ণিঝড়ের জেরে ভেঙে পড়েছিল কুড়ে ঘরের দেওয়াল। সেই দেওয়াল চাপা পড়েই মৃত্যু একরত্তির। ভদ্রকের তিহিদি ব্লকের কান্নাড়া গ্রামের বাসিন্দা কৃষক বলরাম দাস। রাতভর বৃষ্টির জেরে বুধবার সকালে মাটির দেওয়াল ভেঙে পড়ে। তাতে চাপা পড়ে মৃত্যু হয় বলরাম দাসের ছেলের।

আমফানের জেরে বুধবার ভোররাত থেকেই ভদ্রক, কেন্দ্রপাড়া, বালাসোরের মতো ওড়িশার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি-ঝড় শুরু হয়। আমফানের সবথেকে ভয়ঙ্কর রূপ পারাদ্বীপের। ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে বালাসোর ও ভদ্রকে। উপড়ে গিয়েছে অসংখ্য গাছ। ভেঙে যায় বিদ্যুতের পোস্ট। বাড়ির চিনের চাল উড়ে যায়, ভেঙে পড়ে গাছ।

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...