Wednesday, June 24, 2026

আমফানে লন্ডভন্ড হলো বাংলাদেশও, মৃত ১০

Date:

Share post:

আমফান ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হলো বাংলাদেশও। ভোর রাতে বাংলাদেশে ঢোকে এই ঘূর্ণিঝড়। জলোচ্ছ্বাসের সঙ্গে ভেঙে গেল বাঁধ, প্লাবিত হলো বিশাল এলাকা। গাছ, দেয়াল চাপা নৌকাডুবিতে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১০জনের মৃত্যু হয়েছে। ঝড়ের তান্ডব চলে মূলত সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটসহ উপকূলীয় এলাকায়।

পশ্চিমবঙ্গের মতোই বাংলাদেশে কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। উপড়ে পড়ে গাছপালা, বিদ্যুতের খুঁটি। তবে দুপুরের পরে ঘূর্ণিঝড় ক্রমশ দুর্বল হয়ে পড়ায় ১০ নম্বর বিপদ সঙ্কেত থেকে এখন তিন নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে মংলা, পায়রা সমুদ্রবন্দর সহ বিভিন্ন এলাকায়। তবে সারাদিনই বাংলাদেশের ঝড় বৃষ্টি হবে। ঝড়ের গতিবেগ প্রতি ঘন্টায় ৬০থেকে ৮০ কিলোমিটার থাকবে বলে মনে করা হচ্ছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...