Wednesday, June 24, 2026

আমফানে লন্ডভন্ড শতাব্দী প্রাচীন বেথুন স্কুলের চত্বর

Date:

Share post:

প্রবল ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড নারী শিক্ষার প্রথম পীঠস্থান বেথুন কলেজিয়েট স্কুলের চত্বর। উত্তর কলকাতায় বিস্তীর্ণ অঞ্চল নিয়ে বেথুন কলেজিয়েট স্কুল ও বেথুন কলেজ। আর রয়েছে অসংখ্য গাছ। অশ্বত্থ, অশোক, শাল, বট শিউলি, শিশু থেকে শুরু করে কৃষ্ণচূড়া, আম সব ধরনের গাছ রয়েছে বেথুন স্কুলের চত্বর জুড়ে। এতদিন সযত্নে সেগুলি লালিত ছিল সেখানে। নতুন ভবন হয়েছে স্কুলের কিন্তু তাও কাটা পড়েনি কোন গাছ। কিন্তু এবার ঘূর্ণিঝড়ে শতাব্দী প্রাচীন সব গাছ উপড়ে পড়েছে। একটি গাছ করে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বেথুন কলেজের দিকে থাকা ছোট পাঁচিল। স্কুলের মূল ভবনে ঢোকার মুখে সিঁড়ির উপর গাছ পড়ে সামান্য ক্ষতি হওয়া ছাড়া বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও মেলেনি।

লকডাউনে বন্ধ স্কুল ও কলেজ। যদি চালু থাকত তাও এই পরিস্থিতিতে এদিন পঠনপাঠন শুরু করা যেত না। স্কুল চত্বরে অনেক অশিক্ষক কর্মী থাকেন। সকাল থেকে তাঁরাই হাত লাগিয়েছেন ছোট গাছ, ডালপালা সরানোর। কিন্তু বড় গাছ সরাতে পুরসভার কাছে আবেদন জানানো হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...