Thursday, June 25, 2026

এ কোন উল্টোডাঙা মোড়! চারিদিকে শুধু গাছেদের শব

Date:

Share post:

পূর্বাভাস ছিল পূর্ব কলকাতার গা ঘেঁষে যাবে আমফান। ক্ষতিগ্রস্ত হবে কলকাতার পূর্বাঞ্চল। আশঙ্কা সত্যি করে কাঁকুড়গাছি, ফুলবাগান, বেলেঘাটা অঞ্চলে প্রবল ক্ষয়ক্ষতি করে বয়ে গিয়েছে ঘূর্ণিঝড়। আর তার প্রভাব পড়েছে উল্টোডাঙা চত্বরেও। নজরুল ইসলাম সরণি তথা ভিআইপি রোডের দুধারে উপড়ে পড়েছে গাছ। ভেঙে পড়েছে গাছের ডাল। আর তার সঙ্গেই জড়িয়ে ছিঁড়ে গিয়েছে বিদ্যুৎ-সহ অন্যান্য ওভার তার।

উল্টোডাঙার মোড়ের চিত্রটাও অকল্পনীয়। উল্টে গিয়েছে পুলিশ কিওস্ক। যে ফুট ব্রিজের মুখ ঢেকে ছিল বিজ্ঞাপনে, তার একটিও অবশিষ্ট নেই। শুধু দাঁড়িয়ে আছে লোহার ব্রিজ। আর ঝড়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে উল্টোডাঙা মোড়ের ক্লক টাওয়ার।
অঞ্চলের বিভিন্ন আবাসনের ভিতর গাছ উপড়ে পড়েছে। উল্টোডাঙা মোড়ের কাছে এক আবাসনের পাশে গাছ ভেঙে বাউন্ডারি ওয়ালে পড়ে সেটি সম্পূর্ণ ভেঙে গিয়েছে।
ভেঙে গিয়েছে সরকারি দুধের ডিপো থেকে শুরু করে আরও অনেক ছোটখাটো দোকান। ভিআইপি রোডের এই ছবি স্মরণকালে কেউ দেখেছে বলে মনে করতে পারছেন না।

Related articles

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...